বিজ্ঞপ্তি:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে।
শহিদুল ইসলাম চৌধুরী

শহিদুল ইসলাম চৌধুরী

প্রতিষ্ঠাতা ও সিইও
প্রশাসনিক প্রোফাইল

অধ্যক্ষের বাণী

গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নত দেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মূল লক্ষ্য হলো এমন একদল দক্ষ জনশক্তি তৈরি করা, যারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

আমাদের প্রতিষ্ঠানে রয়েছে যুগোপযোগী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স এবং এনএসডিএ (NSDA) অনুমোদিত বিভিন্ন স্কিলস ট্রেনিং প্রোগ্রাম। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য আমাদের রয়েছে আধুনিক ল্যাব, সুসজ্জিত ওয়ার্কশপ এবং একদল অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। আমরা শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি।

আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের দক্ষ ইঞ্জিনিয়ার ও সফল পেশাজীবী হিসেবে গড়ে উঠবে। আপনার বা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রাসরুটস কলেজ অব টেকনোলজি হতে পারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

সবার সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করছি।

শহিদুল ইসলাম চৌধুরী
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)
গ্রাসরুটস কলেজ অব টেকনোলজি

শহিদুল ইসলাম চৌধুরী

প্রতিষ্ঠাতা ও সিইও
Grassroots College of Technology