গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই।
কারিগরি শিক্ষা একটি দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। আমাদের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে, হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করা।
আমাদের রয়েছে একদল অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, আধুনিক ল্যাব এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা। আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রমের ওপরও সমান গুরুত্ব দিয়ে থাকি, যেন একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
শিক্ষার্থীদের যেকোনো প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাদের শিক্ষক ও প্রশাসন সবসময় তাদের পাশে আছে। আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা ও শ্রমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সবার সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি।
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম
উপাধ্যক্ষ, গ্রাসরুটস কলেজ অব টেকনোলজি